দিঘা, পুরী সবাই যান। একটু আলাদা কিছু চাইলে যান মান্দারমণি। পূর্ব মেদিনীপুরের এই সৈকতে বিশাল বালিয়াড়িতে লাল কাঁকড়ার ছোটাছুটি দেখা যায়।

কীভাবে যাবেন

কলকাতার ধর্মতলা থেকে সরাসরি বাস, নয়তো চাউলখোলা থেকে অটোরিকশা। গাড়িতে গেলে কোলাঘাট হয়ে রাস্তা।

বিশেষ আকর্ষণ

এখানে বাইক নিয়ে সৈকত বরাবর চলা যায়। ভাটার সময় লাল কাঁকড়ার দল একসাথে দেখা যায়।