সুস্বাস্থ্যের চাবিকাঠি হলো সঠিক খাদ্যাভ্যাস। বিশ্বের সেরা পুষ্টিবিদরা যে খাবারগুলোকে "সুপারফুড" বলেন, সেগুলো রোজ খেলে শরীর ও মন দুটোই ভালো থাকে।

১. পালং শাক

আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন K-এ ভরপুর। রক্তাল্পতা ও হাড়ের ক্ষয় রোধ করে।

২. ব্লুবেরি

অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। না পেলে আমলকী খান — একই কাজ করে।

৩. রসুন

অ্যালিসিন নামক উপাদান ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে। হৃদরোগের ঝুঁকি কমায়।

৪. হলুদ

প্রদাহ বিরোধী। গবেষণা বলছে, নিয়মিত হলুদ খেলে আলঝেইমারের ঝুঁকি কমে।

৫. আখরোট

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর। হৃদস্বাস্থ্য ভালো রাখে ও মস্তিষ্কের বিকাশে সহায়ক।