ডায়াবেটিস আজ একটি মহামারী। তবে সঠিক জীবনযাপন ও খাদ্যাভ্যাসে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
১. করলার রস
প্রতিদিন সকালে ১০০ মিলি করলার রস খালি পেটে পান করলে রক্তে শর্করার মাত্রা কমে। করলায় চারানটিন ও পলিপেপটাইড-পি নামক উপাদান থাকে যা ইনসুলিনের মতো কাজ করে।
২. মেথি বীজ
রাতে ২ চামচ মেথি বীজ পানিতে ভিজিয়ে রাখুন। সকালে সেই পানি পান করুন। মেথিতে থাকা ফাইবার শর্করা শোষণ ধীর করে।
৩. হলুদ ও কালো মরিচ
কারকিউমিন সমৃদ্ধ হলুদ ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়। প্রতিদিন এক গ্লাস হালকা গরম দুধে এক চিমটি হলুদ ও কালো মরিচ মিশিয়ে পান করুন।